মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিম হাসপাতাল পেলো হাজার পিপিই, চালু হলো বাস সার্ভিস

শেবাচিম হাসপাতাল পেলো হাজার পিপিই, চালু হলো বাস সার্ভিস

Sharing is caring!

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমন ও প্রার্দুভাব প্রতিরোধের জন্য দক্ষিণাঞ্চলের সর্ববহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) জন্য ১ হাজার পিপিই বরাদ্দ দেয়া হয়েছে।

পাশাপাশি আপদকালীন এই সময়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, হাসপাতালের চিকিৎসকদের জন্য এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই সহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতিমধ্যে আমরা হাতেও পেয়েছি।

এছাড়াও আজ থেকে আপদকালীন এই সময়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। যে সার্ভিসের আওতায় নির্ধারিত দুটি মিনিবাস নির্ধারিত রুট ও সময় ধরে চলাচল করবে। এ বাস দুটি শুধু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেয়ার কাজে ব্যবহৃত হবে। যার ফলে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেনি তিনি।

এদিকে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শেবাচিম হাসপাতালের আন্তঃ ও বহিবিভাগের চিকিৎসকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD