বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
আমতলীতে পুলিশ পরিদর্শকের কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

আমতলীতে পুলিশ পরিদর্শকের কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

Sharing is caring!

বরগুনার আমতলী থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শানু হাওলাদার নামের ওই যুবককে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শানু হাওলাদার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

শানুর পরিবারের অভিযোগ, বুধবার রাতে হত্যার পর তার লাশ ওই থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও ডিউটি অফিসার এএসআই মো. আরিফুর রহমান ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মহররম ও সহকারী পুলিশ সুপার আমতলী তালতলী সার্কেল মো. রবিউল ইসলাম।

শানুর পরিবার জানায়, তাকে আমতলী থানার পুলিশ সোমবার রাতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসাবে আটক করে। তাকে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে পুলিশ।

বুধবার রাতে পুলিশের নির্যাতনে শানু মারা গেলে ওই দুই পুলিশ কর্মকর্তা গলায় রশি লাগিয়ে পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রীর কক্ষে ঝুলিয়ে রাখে।

নিহত শানুর স্ত্রী ঝরনা বেগমের অভিযোগ, তার স্বামীকে সোমবার রাতে বাড়ি থেকে আটক করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়। ঝরনা থানায় স্বামীর সঙ্গে দেখা করতে গেলে তার কাছে তিন লাখ টাকা দাবি করে পুলিশ। পরে ১০ হাজার টাকা দেন ঝরনা।

ঝরনার অভিযোগ, বুধবার রাতে তার স্বামীকে নির্যাতন করে মেরে মনোরঞ্জন মিস্ত্রীর কক্ষে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

আমতলী থানার ওসি আবুল বাশার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD