বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল মহিলা কলেজের প্রভাষক কায়সার সাময়িক বরখাস্ত

বরিশাল মহিলা কলেজের প্রভাষক কায়সার সাময়িক বরখাস্ত

Sharing is caring!

করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকারী নির্দেশনা উপেক্ষা করে উস্কানীমূলক বক্তব্য ও ছবি ফেসবুকে পোস্ট করায় বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সারকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রনালয়। একই সাথে তাকে কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রনালয় পৃথক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত এবং কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়।

সরকারি পৃথক আদেশে উল্লেখ করা হয়, বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার নিজের ফেসবুক আইডি থেকে গত ২১ মার্চ করোনা নিয়ে অনভিপ্রেত ও উস্কানীমূলক বক্তব্য এবং ছবি পোস্ট করেন। যা সরকারের সমুন্নত কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ন নয়। সরকারি কর্মচারী হয়েও সরকার ও জনস্বার্থ বিরোধী এবং শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রম করায় বিষয়টি অসদাচারন হিসেবে গন্য হয়েছে। একারনে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

এছাড়া পৃথক কারন দর্শানোর নোটিশে এ ঘটনায় কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তা পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD