বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
‌‌‘জনগণের টাকার সঠিক ব্যবহার করবো’

‌‌‘জনগণের টাকার সঠিক ব্যবহার করবো’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, যারা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীর বেতন নিয়ে বাসায় ঘুমিয়ে থাকেন অথবা কোর্ট-টাই পড়ে অন্য কাজ করেন তাদের আমি বেতন দেবো না। জনগণের টাকায় সিটি করপোরেশন চলে, তাই জনগণের টাকার সঠিক ব্যবহার করবো। 

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে বিসিসির মাস্টার রোলের কর্মচারীদের নিয়ে সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

নগরের জগদীশ স্মারশত বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় মেয়র বলেন, বিভিন্ন মেয়রের সময় অধিকসংখ্যক কর্মচারীর বেতন দেয়া হয়েছে, যারা মূলত কাজ করে না। তাদের সঠিক হিসাব বের করতেই এ সভার আয়োজন করা হয়েছে। এখান থেকে যাচাই-বাছাই করা হবে। 

একটি পরিচ্ছন্ন নগর ও দুর্নীতিমুক্ত নগরভবন গড়ে তোলা এবং নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে বিসিসি কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান।

অনুষ্ঠানে বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বিসিসির সচিব ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বিসিসির ১ হাজার ৪৫৬ জন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মধ্যে প্রকৃত মজুরি ভিত্তিক কর্মচারীদের পরিচয়পত্র ও বকেয়া বেতন দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD