মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে হোম কোয়ারেন্টিনে ১০৫৭ জন

বরিশাল বিভাগে হোম কোয়ারেন্টিনে ১০৫৭ জন

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ১ হাজার ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদেরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮১ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার থে‌কে কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ৩৬২ জনকে আনা হয়েছিল।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য জানান।

বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে নতুন ২২ জনসহ ১৭৯ জন, পটুয়াখালীতে নতুন ১০২ জনসহ ১৭৯ জন, ভোলায় নতুন ২১ জনসহ ২০১ জন, পিরোজপুরে নতুন ৬৪ জনসহ ১৮৪ জন, বরগুনায় নতুন ৪১ জনসহ ১৮৬ জন ও ঝালকাঠিতে নতুন ৩০ জনসহ ১২১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন ১ জনসহ ৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা ১০৫৭ জনের অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা জেলায় ১ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন এবং আগের ১ জন‌কে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এ পরিচালক বলেন, কোয়ারেন্টিনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে। সর্দি-কাশি ও জ্বরের রোগীকে দেখার জন্য হাসপাতালগুলোতে আলাদা ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD