মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে বিপাকে সর্দি-কাশি ও জ্বরের রোগীরা

বরিশালে বিপাকে সর্দি-কাশি ও জ্বরের রোগীরা

Sharing is caring!

দেশব্যাপী করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পরায় বেশ ভোগান্তির মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে সর্দি, কাশি এবং জ্বরের রোগীদের। করোনা ভাইরাস আক্রান্তদের প্রথম উপসর্গ এই রোগগুলো হওয়ায় তাদেরকে চিকিৎসা দিতেও অবহেলার অভিযোগ পাওয়া গেছে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন সর্দি, জ্বর বা কাশির রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নেই।

অভিযোগ রয়েছে, বরিশাল শেবাচিম হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন জেনারেল হাসপাতালে সর্দি, কাশি এবং জ্বরের রোগীদের থেকে সকলেই দূরত্ব বজায় রাখছেন এবং তাদের চিকিৎসাও ঠিকভাবে করা হচ্ছে না।

বরিশাল শেবাচিম হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা হাফিজুর রহমান জানান, কয়েকদিন ধরে সর্দি ও কাশি হচ্ছে। তাই ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু এখানের সকলেই আমি সহ যারা এখানে এই রোগের জন্য এসেছে তাদেরকে এড়িয়ে চলছে। চিকিৎসা দিলেও তা শুধু নামে মাত্র।

আরেক রোগী হাফসা সুলতানা বলেন, এখানে সর্দি বা কাশি নিয়ে যারাই আসছে তাদেরকেই করোনা রোগী ভাবা হচ্ছে। আর সেভাবেই ট্রিট করা হচ্ছে। সকলে আমাদের কাছ থেকে দূরে দূরে রয়েছে। চিকিৎসারও নাজেহাল অবস্থা।

জানা গেছে, বরিশাল শেবাচিম হাসপাতালে প্রতিদিন জ্বর, সর্দি ও কাশি নিয়ে কয়েকশ রোগী চিকিৎসা নিয়ে থাকে বহির্বিভাগ থেকে।
একই খবর পাওয়া গেছে পটুয়াখালী থেকেও। সেখানকার জেনারেল হাসপাতালেও সর্দি, কাশি ও জ্বরের রোগীদের ঠিকমত চিকিৎসা দেয়া হচ্ছে না। যে কারণে ভোগান্তি ও বিপাকের মধ্যে পরেছে অনেকে। সেখানকার রোগীরা মনে করছেন এমনটা হলে হাসপাতালে আসারই কোনো দরকার পরছে না। বরগুনা ও ঝালকাঠি থেকেও মিলেছে একই খবর।

এদিকে বরিশাল নগরীতে বেশ কয়েকজন চিকিৎসক সর্দি, জ্বর বা কাশি হওয়া রোগীদের চিকিৎসা দিচ্ছেন না তাদের চেম্বারে। এমন খবর ছড়িয়েছে পুরো বরিশালজুড়েই। এতে আরো বিপাকে পড়েছে এই রোগীরা।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, সর্দি, কাশি বা জ্বরের রোগ নিয়ে যারা হাসপাতালে আসেন তাদের জন্য আলাদা কর্নার করে দেওয়া হয়েছে। সেখানে তারা চিকিৎসা সেবা নিতে পারছেন। তাছাড়া বর্তমানে সর্দি বা কাশি হওয়া রোগীদের সবাই ভয় পাচ্ছে তাই এই ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক জানান, এখানে চিকিৎসা নিতে আসা সকলকেই চিকিৎসা দেয়া হচ্ছে। আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে সর্দি, কাশি ও জ্বরের রোগীদের।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, করোনা রোগীদের প্রথম পর্যায়ে সর্দি, কাশি বা জ্বর হয়ে থাকে। সে কারণে সকলেই এইসব রোগীদের কাছ থেকে দূরে থাকছে এবং আতংকিত। তাই পুরো বরিশাল বিভাগে এই সকল রোগীদের যাতে সুষ্ঠভাবে চিকিৎসা দেওয়া হয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে সকল হাসপাতালে এই রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা দেওয়ায় হচ্ছে। অভিযোগের বিষয়টি ভুল বোঝাবুঝি হতে পারে। আমরা সকলকে সতর্ক করছি।

সূত্র: যুগান্তর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD