মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে হোম কোয়ারেন্টাইনে ৪০৭ জন

বরিশালে হোম কোয়ারেন্টাইনে ৪০৭ জন

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ব‌রিশালে বিভাগে ৪০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

যারমধ্যে গত ২৪ ঘন্টায় (অদ্য সকাল ৮ টা পর্যন্ত) নতুন ২১৩ জন হোম কোয়া‌রেন্টাই‌নে আনা হ‌য়ে‌ছে, যা পূ‌র্বের ২৪ ঘন্টার দ্বিগুন, পূ‌র্বের ২৪ ঘন্টায় হোম কোয়া‌রেন্টাই‌নে ১০৪ জন‌কে আনা হয়ে‌ছি‌লো।

বৃহষ্প‌তিবার (১৯ মার্চ)বেলা ১১ টায় বিষয়‌টি নি‌শ্চিত করেছেন স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের ব‌রিশাল বিভাগীয় কার্যালয়ের সহকা‌রি পরিচালক ডাঃ বাসু‌দেব কুমার দাস।

বিভাগের ৬ জেলার হিসেব অনুযায়ী, ব‌রিশালে নতুন ২১ জনসহ মোট ৮২ জন, পটুয়াখালীতে নতুন ১৬ জনসহ মোট ৩৯ জন, ভোলায় নতুন ৩৫ জনসহ ৪৯ জন, পিরোজপুরে নতুন ৫১ জনসহ ৮৩ জন, বরগুনায় নতুন ৪৫ জনসহ ৯১ জন ও ঝালকা‌ঠিতে নতুন ৪৫ জনসহ ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা ৪০৭ জনের অধিকাংশই প্রবাসী। এছাড়া ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে একজন রোগী আই‌সোলেশ‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এদি‌কে বিভা‌গে কোয়া‌রেন্টাইন শেষ ক‌রে‌ছেন ১৯ জন। যারম‌ধ্যে ব‌রিশা‌লে ১০, পটুয়াখালী‌তে ৫, বরগুনায় ১ ও ঝালকা‌ঠি‌তে ৩ জন র‌য়ে‌ছে।

স্বাস্থ্য পরিচালক বলেন, কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপা‌শি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা- উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে। আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে আমাদের সার্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আর সে‌বিকাসহ চি‌কিৎক‌দের নিরাপত্তায় পা‌র্সোনাল প্র‌টেকশন সরঞ্জাম এরইম‌ধ্যে উপ‌জেলা পর্যা‌য়ে পা‌ঠি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। ফ‌লে সং‌শ্লিষ্ট‌দের শঙ্কার কোন কারণ নেই।

বরিশা‌লের বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী ব‌লেন, ব‌রিশা‌ল বিভা‌গে ১০ হাজা‌রের ওপর বি‌দেশ ফেরতের যে সংখ্যা শোনা যা‌চ্ছে, বাস্ত‌বে তার চিত্র ভিন্ন। কারন ঢাকা কিংবা অন্যত্র থা‌কেন তারা গ্রা‌মের বা‌ড়ির ঠিকানা এখ‌া‌নে দে‌খি‌য়েছন। কিন্তু তারা বি‌দেশ থে‌কে এ‌সে ব‌রিশা‌লে আ‌দৌ আ‌সে‌ননি। ত‌বে সুনি‌র্দিষ্ট ক‌রে বি‌দেশ ফেরত‌দের সনাক্তকর‌তে গ্রাম পর্যা‌য়ে মেম্বার, ইউ‌নিয়ন চেয়ারম্যান, স্বাস্থ্য বিভা‌গের কর্মী ও পু‌লিশ সদস্যরা কাজ কর‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD