বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা দিল প্রশাসন

এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা দিল প্রশাসন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আগেই। এবার আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬ টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির এ তথ্য জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হলগুলো খোলা রাখা হতো। সর্বশেষ ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এ ঘটনার পর থেকে আর ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়নি। এবার করোনার কারণে হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

অপরদিকে বিশ্ববিদ্যালয়েন ক্লাস পরীক্ষা বন্ধের ছুটি ২৮ মার্চ থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ করা হয়েছে সিন্ডিকেট সভায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD