শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়া থেকে কিছু নিতে আসি নাই, দিতে এসেছি- প্রার্থী মুহিব

কলাপাড়া থেকে কিছু নিতে আসি নাই, দিতে এসেছি- প্রার্থী মুহিব

Sharing is caring!

ফরাজী মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব বলেছেন, কলাপাড়া থেকে কিছু নিতে নির্বাচনে আসি নাই, এ অঞ্চলকে দিতে এসেছি। মানুষ ক্ষমতায় গেলে কি প্রয়োজন হয়? গাড়ি, বাড়ি আর টাকা। আল্লাহর রহমতে আমার সব আছে। আমার দুই সন্তান, তারা বিদেশে লেখাপড়া করছে। আপনারা জানেন আমার ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ আমরা এ এলাকার মানুষের অনেক উপকার করেছি। বেকারদের চাকুরি দিয়েছি, হতদরিদ্রদের সহযোগিতা করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে আরও সহযোগিতা করব। শুক্রবার বেলা সাড়ে চারটায় কলাপাড়া উপজেলা আ.লীগ কার্যালয়ে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য গনমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন ও কাজের গতিশীলতা বাড়ানোর জন্য শাহজালাল ইসলামী ইসলামী বাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
এসময় মুহিব আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আজ থেকে আট মাস পূর্বে শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার কথা বলেছিল আজ তা পূর্ন হল। গনমাধ্যমকর্মীরা সমাজের দর্পন। উন্নয়নের ধারক ও বাহক। দেশের উন্নয় এবং এলাকার উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন বলে আশা করি।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহসিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান টিটো, কলাপাড়া পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্য নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক উত্তম কুমার হাওলাদার, প্রচার সম্পাদক ফরাজী মো.ইমরানসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।



নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD