মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে

বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে

Sharing is caring!

বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে। ১১ থেকে এখন এই সংখ্যা ২০ এ দাঁড়িয়েছে। পাশাপাশি হোম কোয়ারেন্টাইন থেকে আত্মগোপনে থাকা এক প্রবাসীও নিজ বাড়িতে ফিরে এসেছেন।

সোমবার দুপুরে বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসী স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। বিষয়টি জানার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে যে প্রবাসীরা বাংলাদেশে আসছেন, তাদের তালিকা এখন পর্যন্ত হাতে পায়নি সিভিল সার্জন অফিস। এ কারণে গত শনিবার (১৪ মার্চ) থেকে যারা বাংলাদেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইন যথাযথ ভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী এখনো পৌঁছায়নি বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD