মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিমে আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ গঠন

শেবাচিমে আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ গঠন

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ’র কমিটি গঠন করা হয়েছে।

ডা. সুদীপ কুমার হালদারকে সভাপতি ও ডা. আশিক দত্ত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ ২০২০ ইং) এ কমিটি ঘোষনা করা হয়।

পরিষদের নির্দেশনায় রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শেবাচিম হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষণ দাস এ পরিষদের অনুমোদন দিয়েছেন। এ উপলক্ষে রোববার নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ পরিচালক ও অধ্যক্ষসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেন।

১৮ সদস্যের এ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোঃ শাহ্ আলম ও ডা. শাহাদাৎ হোসেন জুয়েল।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. শিরীন সাবিহা তন্বী।

এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন ডা. মাসুদ খান ও ডা. আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজ আহমেদ ফাইয়াজ, দপ্তর সম্পাদক ডা. দীপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. চিরঞ্জীব সিনহা পলাশ, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক ডা. মানবেন্দ্র দাস, সমাজ সেবা সম্পাদক ডা. মুনিরুজ্জামান মুনির, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পদাক ডা. লুৎফুন নাহার লনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD