মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে ২১ জন হোম কোয়ারেন্টাইনে

বরিশাল বিভাগে ২১ জন হোম কোয়ারেন্টাইনে

Sharing is caring!

বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত একজনসহ মোট ২১ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন বরিশালের বিভিন্ন উপজেলার ও একজন ইটালি ফেরত। তার বাড়ি ভোলা সদর উপজেলায়। এ নিয়ে গত তিনদিনে বরিশাল বিভাগে মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব মণ্ডল বলেন, এখন পর্যন্ত বরিশাল বিভাগের চার জেলার (বরিশাল, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী) মোট ২১ জনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার ১০ জন, পটুয়াখালীর পাঁচজন ও ঝালকাঠীর পাঁচজন এবং ভোলার একজন।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলেও জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD