মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু!

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু!

Sharing is caring!

টেলিভিশন দেখতে গিয়ে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত সরদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে জেলার গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত বড়দুলালী গ্রামের আজিজুল হক সরদারের ছেলে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

রাহাতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নিজ ঘরে থাকা টেলিভিশন দেখার জন্য এর সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাহাত। পরে মুমূর্ষু অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশু রাহাতকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD