শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর অগ্রগতি

শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর অগ্রগতি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ  হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে কাজ করে চলেছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ স্মরণে আয়োজিত এই সেমিনারের আয়োজন করে ইন্ডিয়া ফাউন্ডেশন ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এতে বক্তব্য রাখেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিসি এম জগদেশ কুমার, ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক মেজর জেনারেল ধ্রুব কটস প্রমুখ।

সেমিনারে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজ বিস্ময়করভাবে সমাপ্ত করেছেন। এই দুই নেতৃত্বকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্ণনা করেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আর তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ রক্ষা করেছেন।’

তিনি সেমিনারে বাংলাদেশের নানা খাতে অগ্রগতি তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD