শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ফের আগুনে পুঁড়ে পাঁচটি দোকান ভস্মীভূত

বরিশালে ফের আগুনে পুঁড়ে পাঁচটি দোকান ভস্মীভূত

Sharing is caring!

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্য পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও আরো দুটি ব্যবসা প্রতিষ্ঠা আগুনে পুঁড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দিনগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গেছে, বুধবার রাত সোয়া ১২ দিকে একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘন্টা ব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে রিপনের ডেকোরেটর, নুর ইসলামের মুদি দোকান, অন্যান্য ইলেক্ট্রনিক, কলা ও ফলের আড়ৎ,চায়ের দোকান সহ মোট সাত টি দোকান পুঁড়ে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার স্টেশন অফিসার জানান, খবর পাওয়ায় সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘন্টা চেস্টাপর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে পাঁচটি দোকান পুঁড়ে ভস্মীভূত হয়ে যায়৷ এতে আরো দুটি দোকান পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান,আগুন নিয়ন্ত্রণে আনলেও এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না।

এর আগে সোমবার (২ মার্চ) ভোরে গৌরনদীর একই বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলে ৩৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুঁড়ে যায় । এর মধ্যে পুরোপুরি পুড়ে গেছে ২৫টি ও আংশিক পুড়ে গেছে ১৪টি দোকান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD