বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
পিরোজপুরে খুনের পর চট্টগ্রামের ডেইরী ফার্মে কাজ নেয় শাকিল

পিরোজপুরে খুনের পর চট্টগ্রামের ডেইরী ফার্মে কাজ নেয় শাকিল

Sharing is caring!

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় ওষুধ ব্যবসায়ীকে কামরুল শেখ হত্যায় অভিযুক্ত শাকিল আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। চট্রগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর চরলক্ষ্যা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৮ সদর দফতর প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানিয়েছে, হত্যাকান্ডের পর পালিয়ে গিয়ে চরলক্ষ্যায় শামসুর খামার বাড়িতে গরুর ডেইরী ফার্মে শ্রমিক নিযুক্ত হয়ে নিজেকে আত্মগোপন করেন। মামলার ছায়া তদন্তে অভিযুক্ত খুনির সন্ধান পায় র‌্যাব এবং আজ মঙ্গলবার সকাল ৮টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।প্রসঙ্গত, পিরোজপুর জেলার সদর উপজেলার পশ্চিম চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে ওষুধের র্ফামেসী মালিক কামরুলকে ৮ ফেব্রুয়ারি, শনিবার তার দোকানে কুপিয়ে খুন করা হয়। নিহত কামরুল শেখ (৩৫) জেলা সদরের টোনা ইউনিয়নের চলিশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং চলিশা বাজারের ফার্মেসি ‘মা মেডিক্যাল হল’ এর মালিক।

নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন ধরে জেলা সদরের সাতবেকুটিয়া গ্রামের আলতাফ শেখের ছেলে শাকিল চাঁদা দাবি করে আসছিল নিহত কামরুলের কাছে। ওইদিন সকালেও শাকিলসহ কয়েকজন কামরুলের দোকানে এসে হুমকি দেয়। এ সময় কামরুল চাঁদা দিতে রাজি না হলে, তার বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। কামরুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিলসহ অন্যরা পালিয়ে যায়।

পরে কামরুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD