বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন

বরিশালে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন

Sharing is caring!

বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ২য় বর্ষপূর্তী পালিত হয়েছে।

বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আনন্দঘনমূহুর্তে কেক কেটে ৩য় বর্ষের শুভ সূচনা করা হয়।

আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মজিবর রহমান নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, টেলিভিশন মিডিয়া এসোশিয়েশনের সভাপতি হুমায়ন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এমআর প্রিন্স, দৈনিক জনকন্ঠের ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বাংলাদেশ হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিসু, যমুনা টিভির ব্যুরো প্রধান কাওছার হোসেন, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সহ-সভাপতি হুমায়ন কবির রোকন, সাধারন সম্পাদক রিপন হাওলাদার, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, এমআর মন্টু, দি বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান জিহাদ রানা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD