শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ইলশেগুড়িতে ভারী দক্ষিণাঞ্চলের আকাশ

ইলশেগুড়িতে ভারী দক্ষিণাঞ্চলের আকাশ

Sharing is caring!

সূর্য না উঠতেই বরিশাল বিভাগের ৬ জেলায় ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও এখন ইলিশের মৌসুম নয় তবু ইলশেগুড়ি বৃষ্টিতে বাড়িয়েছে শীতের প্রকোপ। আঞ্চলিক আবহাওয়া দফতর বলছে এ নিয়ে শঙ্কার কিছু নেই। ২৪ ঘন্টার মধ্য অর্থাৎ আগামীকাল রোববার স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া। আবারও বসন্তের ছোয়া র্স্পশ করবে দেহে।

আজ শনিবার (৭ মার্চ) সকালে বরিশাল আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছেন।

হাওয়া পর্যবেক্ষক জানিয়েছেন, এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আরেকটু পর বাড়বে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরের পর ভালোর দিকে (বৃষ্টি বন্ধ) যেতে পারে। আগামীকালও হালকা-পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজকের চেয়ে আগামীকাল ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ছিল।

আজ পটুয়াখালী সূর্যোদয় হয় ৬:১৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬:০৬ মিনিটে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯˚সে সর্বোচ্চ ৩০.৯৭˚ সেলসিয়াস।

পিরোজপুরে সূর্যোদয় হয় ৬:১৭ মিনিটে, সূর্যাস্ত হবে ৬:০৮ মিনিটে। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭২˚ সেলসিয়াস ও সর্বোচ্চ ৩১.১˚ সেলসিয়াস।

বরিশালে সূর্যোদয় হয় ৬:১৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬:০৬ মিনিটে। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯৩˚সে ও  সর্বোচ্চ ৩১.১৩˚ সেলসিয়াস।

বরগুনায় সূর্যোদয় হয় ৬:১৭ মিনিটে, সূর্যাস্ত হবে ৬:০৭ মিনিটে। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭৯˚সে  ও সর্বোচ্চ ৩০.৬˚ সেলসিয়াস।

ভোলায় সূর্যোদয় হয় ৬:১৫ মিনিটে, সূর্যাস্ত হবে ৬:০৫ মিনিটে। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭৬˚ সেলসিয়াস ও   সর্বোচ্চ ৩০.৪১˚ সেলসিয়াস।

ঝালকাঠিতে সূর্যোদয় হয় ৬:১৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬:০৭ মিনিটে। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫২˚ সেলসিয়াস,  সর্বনিম্ন তাপমাত্রা ৩১.২৯˚ সেলসিয়াস।

সুত্র: হ্যালো বরিশাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD