রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
হোটেলকক্ষে নিপীড়নের পর হত্যা করা হয় ঈশিতাকে

হোটেলকক্ষে নিপীড়নের পর হত্যা করা হয় ঈশিতাকে

Sharing is caring!

রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় কলেজছাত্রী ঈশিতার। মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর ২৯ ফেব্রুয়ারি কুয়াকাটার হোটেল হলিডে ইন’-এ স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে দুজন। এর দুদিন পর ৩ মার্চ ভোরে ঈশিতা করের মরদেহ হোটেল কক্ষের বিছানায় পাওয়া যায়। নিপীড়নের পর ওই তরুণীকে হত্যা করা হয়েছে।

অবশেষে বুধবার বিকালে মরদেহের শনাক্তের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাবা নিপুণ কর বাদী হয়ে মহিপুর থানায় বুধবার একটি হত্যা মামলা করেছেন।

ওই তরুণীর নাম ঈশিতা কর। তিনি বরিশালের আগৈলঝাড়া শেখ হাসিনা মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ঈশিতা করের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বড়পাইতা গ্রামে, বাবার নাম নিপুণ কর।

তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এসআই মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ আসামির নাম-ঠিকানা হাতে নিয়ে তাকে গ্রেফতারে মাঠে নেমেছে বলেও দাবি করেছেন তিনি।

এসআই জানান, যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাট গ্রামের হামেত আলী সরদারের ছেলে রাজ্জাক পেশায় ইটভাটা শ্রমিক। মাঝেমধ্যে তিনি সড়ক সংস্কারেও শ্রমিকের কাজ করতেন। গত চার মাস আগে আগৈলঝাড়ার বড়পাইতা গ্রামে একটি সড়কে কাজ করতে এসে রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় কলেজছাত্রী ঈশিতার। এর পর মোবাইল ফোনে অসম প্রেমের সম্পর্ক গড়ায়।

সবশেষ গত ২৯ ফেব্রুয়ারি কুয়াকাটায় এসে হোটেল হলিডে ইন-এ অবস্থান নেয় দুজনে। এর দুদিন পর ৩ মার্চ ভোরে ঈশিতা করের মরদেহ হোটেল কক্ষের বিছানা থেকে পুলিশ উদ্ধার করে। প্রথমে পুলিশ ইউডি মামলা নিলেও নিহতের পরিবার মরদেহ শনাক্তের পর ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ এনে মামলা করে।

মহিপুর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর জানান, প্রতারক রাজ্জাককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আসামি রাজ্জাককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ ও মরদেহ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজ্জাক সরদার ও ঈশিতা ভুয়া নাম ঠিকানায় স্বামী-স্ত্রীর পরিচয়ে কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইনের ২০৮ নম্বর কক্ষে ওঠেন। এর পর ৩ মার্চ ভোরে ঈশিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় পলাতক থাকে রাজ্জাক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD