শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যৌতুক মামলায় ১ বছর কারাদণ্ড জরিমানা ৩ হাজার

যৌতুক মামলায় ১ বছর কারাদণ্ড জরিমানা ৩ হাজার

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেয়ার অপরাধে যৌতুক লোভী স্বামীকে এক বছর কারাদণ্ড সহ ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাস কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫ ডিসেম্বর বুধবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিচারাধীন আদালত আসামীর উপস্থিতিতে এ দন্ড দেন।আদালত সূত্র জানায়,সাজাপ্রাপ্ত আসামীর নাম সারোয়ার শেখ ।তিনি বাগেরহাট জেলার বলইবুনিয়া সোলায়মান শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালের ১০ অক্টোবর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন স্ত্রী রিমা খানম। অভিযোগে তিনি বলেন ২০১৫ সালের ১৯ অক্টোবর সারোয়ারের সাথে তার বিয়ে হয়।বিয়ের পরে কিছুদিন যেতে না যেতেই তার লোভী স্বামী যৌতুকের জন্য বেপরোয়া হয়ে ওঠে। তার কাছে একলাখ টাকা যৌতুক দাবী করে সারোয়ার । তাকে ৫০ হাজার টাকা দেয়া হয়। এতেও তিনি ক্ষান্ত হতে পারেনি। পুনরায় একলাখ টাকা যৌতুক দাবী করে। দাবী পূরনে ব্যর্থতা প্রকাশ করলে তাকে এক কাপড়ে তাড়িয়ে দেয়। ২০১৬ সালের ২ সেপ্টেম্বর রিমার বাবার বাড়ি বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় এসে দাবীকৃত যৌতুক চায়।অপারগতা প্রকাশ করলে তালাক দেয়ার হুমকি দিয়ে চলে যায়। এভাবে মামলা দায়ের হলে রাষ্ট্রপক্ষ ৩ জন সাক্ষীর সাক্ষ্যদানে সক্ষম হয়।সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত সারোয়ারকে ওই দন্ড দেন।রায় শেষে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD