মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামে বন্ধুর সহযোগিতায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিতার নানা বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। তবে আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রবিবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ছাত্রী আদালতে জবানবন্দি দেয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারের কাছে একটি বাগানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে এক বখাটে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা হলো ধর্ষণে অভিযুক্ত স্থানীয় বেলুহার গ্রামের কালাম সরদারের ছেলে মাজেদ সরদার এবং ধর্ষণে সহায়তাকারী হাবিব ভূইয়ার ছেলে অরুন ভূঁইয়া।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, ওই স্কুলছাত্রী তার নানাবাড়ি রত্নপুর এলাকায় থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়গ্রাম বাজারে কসমেটিক্স কিনে বাড়ি ফেরার পথে মাজেদ ও অরুন নামে দুই কিশোর পথরোধ করে মুখ চেপে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে অরুনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে মাজেদ। স্কুলছাত্রী ধর্ষণের বিষয়টি বাড়ি গিয়ে তার পরিবারকে জানালে ধর্ষিতার নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ধর্ষণের আলামত সংগ্রহ করে। মামলার দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই নাসির উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD