রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান পুঁড়ে ছাই

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান পুঁড়ে ছাই

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর পুরাতন ফেরিঘাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৪ টি দোকান পুড়ে গেছে ।

রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনা ঘটে ।

জানা গেছে,আগুন লাগার সাথে সাথে দুটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে৷

পরে স্থানীয়রা উজিরপুর ফায়ার স্টেশনে খবর দিলে উজিরপুর ও গৌরনদী উপজেলার দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টিভি-ফ্রীজ,মুদি, মোবাইল ও গ্যাসের দোকান সহ ১৪ টি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুঁড়ে যাওয়া দোকানের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।

ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ফায়ার টিম স্টেশনে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে বলেও জানান এই ফায়ারম্যান।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র সহ স্থানীয় প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD