রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালী

Sharing is caring!

যথাযথ ভাব-গাম্ভির্য্যরে মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্যাপন করেছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় জাতির সূর্যসন্তান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে উপাচার্যর নেতৃত্বে শোক র‌্যালি সহকারে বিশ্ববিদ্যালয় পরিবার ববির কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হয়।

এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় বিশ^বিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দ, পরিচালক, দপ্তর প্রধানগণ সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পরপরই পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ২৪টি বিভাগ, ৩টি হল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, উত্তরাধিকার, ডিবেটিং সোসাইটি, কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, ৭১’র চেতনা, ফটোগ্রাফিক সোসাইটি, আইটি সোসাইটি, বাঁধন, কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি, নাট্যদল, বিএনসিসি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

অমর একুশের তাৎপর্য তুলে ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সকাল সারে ১০টায় কীর্তনখোলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD