রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Sharing is caring!

শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

নিহত ওমর আলী কাজী (৪০) বাবুগঞ্জ উপজেলার রাজকর গ্রামের কাজী বাড়ির মোতাহার আলীর ছেলে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাবুগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওয়ানা হন ওমরসহ দুইজন। পথিমধ্যে ওই ব্রিজে উঠলে বিপরীত দিক থেকে আসা আর আর পি এগ্রো ফার্মার একটি দ্রুতগামী পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরেক আরোহীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ওমরের মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পাশাপাশি ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD