রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ভোলায় ১০ কোটি টাকার অবৈধ শাড়িসহ আটক ১৫

ভোলায় ১০ কোটি টাকার অবৈধ শাড়িসহ আটক ১৫

Sharing is caring!

ভোলায় ভারতীয় একটি ট্রলার থেকে ২৬ হাজার পিস অবৈধ শাড়ি জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যা। এসময় ৪ ভারতীয় নাগরিকসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবতে ছিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, রমেশ দাস (৫০), পরান দাস (৩৫), সুভাস মন্ডল (৫৫), লক্ষণ মায়তি (৪০), উত্তম কুমার দাস (৩৫), রবিন কুমার দাস (৩০), কালাচাঁদ সিং (৩৫), মৃণাল চন্দ্র দাস (৫০), মিজান (৪০), জসিম উদ্দিন (২২), মাহমুদুল হাসান (২৫), সনজিত মালো (৫০), হানিফ (৩২), আবু বকর (২২), সোবহান মৃধা (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে শাড়ি নিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকার সোনার চর এলে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাড়িসহ ১৫ জনকে আটক করা হয়।

আটকদের আইনি পরিক্রিয়া শেষে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় ও জব্দকরা শাড়ি ভোলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকরা শাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান, দস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD