রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন

বরিশালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন

Sharing is caring!

বরিশাল নগরের রুপাতলীস্থ এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে।

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান মরহুম আব্দুস সালাম মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরনে এ ওয়াহেদ পরিবারের পক্ষ থেকে বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করা হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ এস এম আব্দুল হাসানের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ চিকিৎসা সহায়তা প্রদান করেন। সকাল থেকে শুরু হওয়া দিনভর এ চিকিৎসা সেবা কর্মসূচিতে কমপক্ষে ৫ শত জন রোগীকে সেবা প্রদান করা হবে, তবে রোগীর সংখ্যা বেশি হলে সময় বর্ধিত করা হবে বলে জানান আয়োজকরা।

মরহুম আব্দুস সালাম মিয়ার ছেলে ও ব্যবসায়ী ওয়াহিদ আনাম তানু জানান, এ ক্যাম্পে সকল রোগীদের চোখের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে যাদের সানি অপারেশন এবং চোঁখে লেন্সের প্রয়োজন হবে তাদের তালিকা আমরা আলাদাভাবে তৈরি করে রাখছি। পরবর্তীতে রাহাত আনোয়ার হাসপাতালে আমাদের অর্থায়নে তাদের সানি অপারেশন এবং চোঁখে লেন্স বসানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD