শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে অবৈধ অস্ত্রধারীদের রুখবে পুলিশ

বরিশালে অবৈধ অস্ত্রধারীদের রুখবে পুলিশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বরিশালে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীসহ অবৈধ অস্ত্রধারীদের অপতৎপরতা রুখতে নজরদারি বাড়ানো ছাড়াও অভিযান জোরদার করা হয়েছে।

বিগত সময়ের হিসেব বলছে, প্রভাবশালীরা নির্বাচন থেকে বেশি সুবিধা পেতে অবৈধ অস্ত্রধারীদের ব্যবহার করে থাকেন। তাই বিগত পুলিশ রেকর্ড ও অন্যান্য তথ্যানুযায়ী গোটা বরিশালে অবৈধ অস্ত্রধারীদের আলাদা তালিকা তৈরির কাজ শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। যদিও এরইমধ্যে অবৈধ অস্ত্রধারীদের তালিকা হালনাগাদ করেছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ বলছে, অস্ত্রধারীদের তালিকা প্রায়ই হালনাগাদ করা হয়। অনেক সময় এর সংখ্যা বাড়ে, আবার অনেক সময় এই সংখ্যা কমে যায়। বলা চলে এই তালিকার সংখ্যা ওঠানামা করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সূত্রে জানা গেছে, বরিশালে মহানগরে তালিকা থাকলেও, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই অবৈধ অস্ত্রধারীদের। তবে এর সংখ্যা শতাধিকের নিচে নয় বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশারফ হোসেন  জানান, সংসদ নির্বাচনে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বৈধ অস্ত্রধারীদের দিকেও নজর রাখা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তালিকা করে তাদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে বরিশাল জেলায়ও শতাধিক অবৈধ অস্ত্রধারীর তালিকা রয়েছে পুলিশের কাছে। বরিশালের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোনো বিশেষ সময় এলে অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। সে হিসেবে গোটা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আর অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি অস্ত্র উদ্ধারে আমাদের অভিযানও অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD