রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
উজিরপুর বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, ফায়ার সার্ভিস বলছে শর্ট সার্কিট

উজিরপুর বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, ফায়ার সার্ভিস বলছে শর্ট সার্কিট

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলার ও পৌর বিএনপির কার্যালয় আগুনে পুড়ে গেছে। বিএনপির পক্ষ থেকে এটি পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনেই অগ্নিকান্ড ঘটেছে ।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, রবিবার মধ্যরাতে উপজেলার মাতৃমঙ্গল এলাকায় ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। আগুনে অফিসের আসবাবপত্র পূড়ে যায়। উজিরপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা জানান, রাত ১০টার পর অফিস বন্ধ করে তারা চলে যান। এর পর যেকোন সময় ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন প্রতিপক্ষ অগ্নিসংযোগ ঘটাতে পারে বলে সন্দেহ তাদের।

এদিকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেছেন, রাত সাড়ে ১১টার দিকে ফায়ারসার্ভিস খবর পেয়ে ওই ভবনের আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে মনে করছে ফায়রসার্ভিস। আগুন লাগানোর কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায় বরিশাল জেলা বিএনপির সহসভাপতি সরফু্দ্দিন আহমেদ সান্টু উজিরপুর পৌর এলাকায় ২০০০ সালে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পর গত বেশ কয়েকবছর যাবৎ ওই ভবনটি উজিরপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় হিসাবে ব্যবহার করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD