রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় চীন থেকে ফেরত ছাত্রের আইসোলেশন ইউনিটে চিকিৎসা

আগৈলঝাড়ায় চীন থেকে ফেরত ছাত্রের আইসোলেশন ইউনিটে চিকিৎসা

Sharing is caring!

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আতঙ্ক বাড়ছে। সরকারের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে সচেতনতা।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের রুস্তুম আলী মোল্লার ছেলে মোঃ আব্দুর রহিম (২৮) গত ৭ ফেব্রয়ারী চীন থেকে বাংলাদেশে এসেছেন।

তিনি জানান, বিমানবন্দের নামার পর আইইডিসিআর ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা হলেও করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষন পাওয়া যায়নি। তিনি চীনের জেন জিয়াং সিটিতে গত চার বছর যাবৎ বসবাস করছিলেন। তিনি চীনের জিয়াং সু ইউনিভার্সিটি অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র।

তিনি বাংলাদেশে ফেরত আসার খবর পেয়ে শনিবার সকালে উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটের চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার ও থানার এসআই শাজাহান তার গ্রাম অশোকসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার সাথে ফোনে কথা বলে উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে আসতে বলা হয়।

আজ রোববার সকালে রহিম উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে আসলে তার সাথে চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ ও স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার তার বিষয়ে বিভিন্ন খোজ খবর নেয়। তাকে তার ঘরে একা ১৪ দিন এবং পরিবারের কাছ থেকে আলাদা থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রহিমকে সর্তকতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয় এবং সবসময় মাস্ক ব্যবহার করতে বলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD