সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বিএম কলেজে বসন্ত উৎসব

বিএম কলেজে বসন্ত উৎসব

Sharing is caring!

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় কলেজের জীবনানন্দ দাশ চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমান।

সংস্কৃতি পরিষদের সভাপতি খায়রুল হাসান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ ও সুধীজন স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে মানবমনের নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্রজমোহন কলেজের সংস্কৃতি পরিষদ বাঙ্গালি সংস্কৃতির বিকাশে এ ধরণের আয়োজন অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে সংস্কৃতি পরিষদের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD