শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাকেরগঞ্জ উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক নিলীমার বিরুদ্ধে সমন

বাকেরগঞ্জ উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক নিলীমার বিরুদ্ধে সমন

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বাকেরগঞ্জ উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক নিলীমার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। ৪ ডিসেম্বর মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিচারাধীন আদালত এ আদেশ দেন।তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকার হারুন অর রশিদ ।অভিযোগে তিনি বলেন,নিলীমা নগদ টাকার প্রয়োজনে ফেরত দেবার শর্তে গত ১০ মে ৩ লাখ ১০ হাজার টাকা ধার নেয়।তার কাছে টাকা ফেরত চাইলে সে গত ১০ আগস্ট ৩ লাখ ১০ হাজার টাকার চেক দেয়।চেকটি নগদায়নের জন্য ১১ অক্টোবর ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।১৬ অক্টোবর লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি উল্টোপাল্টা কথা বলে।এভাবে মামলা দায়ের হলে আদালত নিলীমাকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD