সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রম সাজাতে হবে’

‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রম সাজাতে হবে’

Sharing is caring!

শিক্ষার্থীরা যাতে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী হয় ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সে সব বিষয় মাথায় রেখে পাঠ্যক্রম পরিকল্পনা করা দরকার বলে অভিমত জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (৫ ফ্রেরুয়ারি) সকাল ১০টায় ববির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘কারিকুলাম ডেভলপমেন্ট অ্যান্ড রিভিউ’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিমত জানিয়েছেন ছাদেকুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের আইকিউইএসি’র উদ্যোগে ২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্ধোধন শেষে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি উচ্চ শিক্ষাকে আরও আধুনিকায়নের জন্য গঠন করেছেন অ্যাক্রেডিটেশন কাউন্সিল।

‘আমরা যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত তাদেরকে পাঠ্যক্রম এমনভাবে সাজাতে হবে যাতে করে শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী হয়। তারা যেন একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।’

আইকিউএসির পরিচালক সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবির।

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য ও আইকিউএসির সহকারী পরিচালক আরাফাত শাহারিয়ার উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD