বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানার ইন্তেকাল

আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানার ইন্তেকাল

Sharing is caring!

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেঝ পুত্র, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য এ্যাডভোকেট কাজী আনোয়ার পারভেজ রানা আর নেই (ইন্না…রাজিউন)।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা ও ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানিয়েছেন, ‘রাতে নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন আনোয়ার পারভেজ রানা।

তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ নগরীর কাশিপুর এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

তার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমের আজ শনিবার বাদ জোহর নগরীর কাশিপুরের কলাডেমা মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD