শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ববি’র অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুরশীদ, সম্পদক আতিকুর

ববি’র অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুরশীদ, সম্পদক আতিকুর

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্র শিক্ষক কেন্দ্রের সহকারি পরিচালক আতিকুর রহমান। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার বাহাদুর আনুষ্ঠানিকভাবে রোববার এ ফল ঘোষনা করেন। এছাড়া কমিটিতে দিদার হোসেন খান সহ-সভাপতি, আসিফ উদ্দিন খান সহ-সাধারন সম্পাদক, সহিদুল ইসলাম কোষাধ্যক্ষ, মুহাম্মদ জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম তালুকদার প্রচার সম্পাদক, জসিম উদ্দিন দপ্তর সম্পাদক, মো. উম্মাতুল ইসলাম সিয়াম সমাজ কল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, চিত্রা দেবী মন্ডল মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হয়েছে। কার্য নির্বাহী কমিটির সদস্য হয়েছেন যথাক্রমে সাযযাদ উল্লাহ মো. ফয়সাল, মিজানুর রহমান এবং মধুসূদন হালদার। উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিলো গত গত ২৬ নভেম্বর। ওইদিন আবেদীন-আতিক প্যানেলের ১৩জন বিভিন্ন পদে মনোনয়ন জমা দেন। পরদিন ২৭ নভেম্বর প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ২৮ নভেম্বর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ৬ ডিসেম্বর ভোট গ্রহনের পূর্ব নির্ধারিত দিন হলেও প্রতিদ্বন্ধি প্যানেল না থাকায় আবেদীন-আতিক পূর্নাঙ্গ প্যানেল বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD