বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে র‌্যাবের নাম-পরিচয়ে চাঁদাবাজী : এক ব্যক্তি আটক

বরিশালে র‌্যাবের নাম-পরিচয়ে চাঁদাবাজী : এক ব্যক্তি আটক

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জে র‌্যাবের নাম পরিচয় ব্যবহার করে চাঁদাদাবী করা এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮।

বুধবার আটককৃত মো. নূরে আলম (৫০) ঐ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামের মৃৃৃৃৃৃৃৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে।

রাত সোয়া ১০টায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নুর আলম র‌্যাবের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে চাঁদাবাজী করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে র‌্যাব দ্বারা ধরে মামলায় ফেলে হয়রানী করার হুমকী দিত সে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে নূরে আলমকে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।

সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। র‌্যাবের নামে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে ভয়ভিত দেখিয়ে চাঁদার টাকা উত্তোলন করে সে। তাকে আটকের ঘটনায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছে। তার বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

একই সাথে প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের নাম ব্যবহার করে যে কোন ধরনের চাঁদাবাজী সহ অপরাধের খবর সরাসরি র‌্যাবকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD