রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
অশ্লীল কর্মকান্ড করছিলো মুন-সুজয় : ছাত্রলীগ নেতা আকাশ

অশ্লীল কর্মকান্ড করছিলো মুন-সুজয় : ছাত্রলীগ নেতা আকাশ

Sharing is caring!

রাতে বিএম কলেজ ক্যাম্পাসে বসে অশ্লীল কর্মকান্ড করছিলো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্সের চতুর্থ বর্ষের ছাত্র সুজয় শুভ ও সদস্য সচিব একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আলিসা মুনতাজ। তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়েই সেখান থেকে সরে যেতে বলে কলেজ ছাত্রলীগ কর্মী মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফুর রহমান লিওন। এরপরেই লিওনকে মারধর করা হয় বলে দাবী করেছেন কলেজ ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম আকাশ।

বুধবার (১৫ জানুয়ারী) এই ঘটনা ঘটলেও মঙ্গলবার সকাল ১০টায় সরকারি বিএম কলেজের জিরো পয়েন্টে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বহিরাগত মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় কলেজ ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম আকাশ আরো বলেন, ১৫ই জানুয়ারী রাত সারে ১০টায় ছাত্রলীগ কর্মী লিওন ব্যাডমিন্টন খেলার জন্য কলেজে প্রবেশ করে। এসময় অন্ধকারাচ্ছন্ন সন্ধানী ব্লাড ডোনার ক্লাবের সামনে সুজয় শুভ ও আলিসা মুনতাজকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে কলেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। কিন্ত তারা তাদের কাজ শেষ হলে বেরিয়ে যাবে বলে জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সুজয় শুভ নামের ওই ছেলে তার হাতে থাকা মোবাইল লিওনের মুখে ছুড়ে মারে। এতে লিওনের চোখের উপর কেটে যায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে মুন নামের মেয়েটিও লিওনকে মারধর করে। পরে আমরা গিয়ে লিওনকে উদ্ধার করি এবং কলেজ প্রশাসনকে বিষয়টি জানাই।

পরে জানতে পারি এরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরা এখানে প্রায় এসেই অশ্লীল কর্মকান্ড করে থাকে। কিছুক্ষণ পরে এদের সিনিয়ররা আমাদের ফোন দিয়ে মীমাংসার কথা বলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD