বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ডিসেম্বরের প্রথম দিনে নতুন রেকর্ড বন্দরের

ডিসেম্বরের প্রথম দিনে নতুন রেকর্ড বন্দরের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নভেম্বরে মাসভিত্তিক কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ডের পর দৈনিক ভিত্তিতে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। শনিবার (১ ডিসেম্বর) আমদানি-রপ্তানি পণ্যভর্তি ২০ ফুট দীর্ঘ হিসেবে (টিইইউ’স) ১১ হাজার ৪৬টি কনটেইনার হ্যান্ডলিং করা হয়। ২৪ ঘণ্টার হিসাবে এটি সর্বোচ্চ রেকর্ড।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় বন্দর হ্যান্ডলিং করেছিল ১০ হাজার ৮৩২ টিইইউ’স। ৪০ ফুট দীর্ঘ ও ২০ ফুট দীর্ঘ দুই ধরনের কনটেইনার বা বক্স আসে বিশেষায়িত জাহাজে। হিসাবের সুবিধার্থে গড়ে ২০ ফুট বা টিইইউ’স (টোয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিট) ধরা হয়। এক্ষেত্রে ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারকে ২ টিইইউ’স হিসাব করা হয়।
নভেম্বরে ২ লাখ ৬৫ হাজার ১৬৫টি কনটেইনার হ্যান্ডলিং করেছে রেকর্ড অর্জন করে। মাস হিসেবে আগে রেকর্ড ছিল গত জুলাইয়ে, ২ লাখ ৫৯ হাজার ২১০ টিইইউ’স।
মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রামে বন্দরে ৬টি কি গ্যান্ট্রি ক্রেনসহ নতুন নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজন, নতুন ইয়ার্ড নির্মাণ, তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি এবং বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় এসব রেকর্ড অর্জন সম্ভব হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD