বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
আলাদা গ্যাংওয়ে-পন্টুন বসিয়ে মীরগঞ্জে ফেরি চলাচল শুরু

আলাদা গ্যাংওয়ে-পন্টুন বসিয়ে মীরগঞ্জে ফেরি চলাচল শুরু

Sharing is caring!

আলাদাভাবে গ্যাংওয়ে-পন্টুন বসিয়ে বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী মীরগঞ্জে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার দিনগত রাতে গ্যাংওয়ে-পন্টুন বসানোর কাজ সম্পন্ন হলেও রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে ফেরিতে যানবাহন পারাপার শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেরিচালক মো. হানিফ।

তিনি বলেন, মীরগঞ্জ ফেরিঘাটের মুলাদীর প্রান্তে আলাদাভাবে পন্টুন ও গ্যাংওয়ে বসানোর কথা ছিলো আগে থেকেই। দুর্ঘটনাটি ঘটার পরে এখন তা দ্রুত বসানো হয়েছে। ঘাটের উত্তরপ্রান্তে এটি বসানো সম্পন্ন শনিবার রাতেই হয়েছে। এখন ফেরি চলাচল ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকের ওজনে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে যায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বরিশাল থেকে সকাল থেকে মুলাদী ও হিজলা উপজেলার সঙ্গে সড়কপথে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকে।

মীরগঞ্জ ফেরিঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকটি ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পার হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যায়।

ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এ দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD