রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে পল্টুনসহ ট্রাক ডুবে ফেরি চলাচল বন্ধ

বরিশালে পল্টুনসহ ট্রাক ডুবে ফেরি চলাচল বন্ধ

Sharing is caring!

বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরীঘাটো পন্টুন ও গ্যাংওয়ে অতিরিক্ত বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাক সহ ডুবে গেছে।

শনিবার সকাল ৮টায় এই দুর্ঘটনার পর থেকে ওই অঞ্চলের রুটে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

মীরগঞ্জ ফেরীঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকটি ফেরী থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশ সহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যায়। ফেরী থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের খাম্বাগুলো আগে উত্তোলন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারের চেস্টা চলছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সরাসরি যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মান সহ একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে।

সড়ক ও জনপথ বিভাগ এবং ফেরী বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD