মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
উজিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

উজিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দু’জন হলো উজিরপুর উপজেলার শোলক গ্রামের ওবায়েদুল হক হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার (৫) ও তার বোন ডলি বেগমের ছেলে আরাফাত সানি (৫) । আরফাত সানির বাবা প্রবাসী শহিদুল ইসলাম বড়াকোঠা ইউনিয়নের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডলি বেগমের স্বামী প্রবাসী হওয়া তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সকালে সবার অজান্তে খেলার ছলে ভাইয়ের মেয়ে ও তার ছেলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD