বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে সরকারি কর্মকর্তা সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

বরিশালে সরকারি কর্মকর্তা সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

Sharing is caring!

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সমন্বয়ে ২৭তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই প্রতিযোগীতার উদ্বোধণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি বৃন্দরাসহ বিভিন্ন অতিথি বৃন্দের পাশাপাশি ১০ টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তান অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিকাল ২ টায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD