রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বিআরটিসি বাস থেকে ৮০ মণ জাটকা উদ্ধার

বরিশালে বিআরটিসি বাস থেকে ৮০ মণ জাটকা উদ্ধার

Sharing is caring!

রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত জনৈক অপু নামে এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বেলা দুইটার দিকে বরিশাল সদরের দিনারের পুল এলাকায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের নেতৃত্বে কর্মীরা আটক করে। পরে বাসটিতে জাটকা ইলিশের অস্থিত্ব রয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দিয়ে পুলিশে খবর দেয়।

সংশ্লিষ্ট বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে হেফাজতে নিয়েছেন। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দিয়েছেন। উদ্ধার জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করার প্রস্তুতি চলছে।

এই বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন- জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD