রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মেয়র সাদিকের নাম ভাঙিয়ে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজী, আটক ২

মেয়র সাদিকের নাম ভাঙিয়ে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজী, আটক ২

Sharing is caring!

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নামে ফেসবুকে ফেক আইডি খুলে চাঁদাবাজীর ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব ৮।

বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বরগুনার আমতলী এলাকার আশিকুর রহমান আশিক (২৫) ও নগরীর কাউনিয়া থানাধীণ এলাকার জান্নাতুন তহুরা।

বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নিজের ফেসবুক আইডি নকল করে আরেকটি ফেক আইডি তৈরী করে চাঁদাবাজ চক্রটি। ফেক আইডি ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে ও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবী করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব ৮ এর একটি আভিযানিক দল প্রথমে আশিকুর রহমান আশিককে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করা হয়। পরে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের কারণে সহযোগী জান্নাতুন তহুরাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে তাদের অপরাধ স্বীকার করে। তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে চাঁদার টাকা উত্তোলন করেছে। তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD