সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Sharing is caring!

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় মোসলেম উদ্দিন সিকদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোসলেম ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়ার প্রেমহার গ্রামের বাসিন্দা।

নিহত মোসলেমের স্বজনদের বরাত দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, দুপুরে অটোরিকশা থেকে নেমে বাড়ি যাবার উদ্দেশে রাস্তা পার হচ্ছিলেন মোসলেম। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহত মোসলেমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা আইনি প্রক্রিয়ায় যেতে রাজি নন। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD