বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ায় হত্যা কান্ডের ঘটনায় যুবলীগ সভাপতি রিমান্ডে

কলাপাড়ায় হত্যা কান্ডের ঘটনায় যুবলীগ সভাপতি রিমান্ডে

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়ায় আব্বাস হাওলাদার (৬০) হত্যা কান্ডের প্রধান আসামী নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শামীম খলিফা’র তিন দিনের রিমান্ড ও একই মামলার অপর আসামী মো: আনোয়ার খলিফা’র দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পি.বি.আই পটুয়াখালী’র ইন্সপেক্টর আবদুস সোবাহান’র পাঁচ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত শামিম খলিফার তিন দিন ও আনোয়ার খলিফা’র দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকার বাসিন্দা মো. মোছলেম আলী খলিফার সাথে চাচাতো ভাই রশিদ খলিফার দীর্ঘদিন ধরে দ্বন্দ¦ চলে আসছিল। রশিদ খলিফা তার লোকজন নিয়ে বিরোধীয় জমিতে ঘর তোলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোররাত সাড়ে চার টার দিকে মোছলেম খলিফার লোকজন ওই ঘরে অতর্কিত ভাবে হামলা চালালে অন্তত: ৮ জন আহত হয়। এদের চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে আব্বাস হাওলাদার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আহতদের ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস হাওলাদার মৃত্যু বরন করেন। এ ঘটনায় নিহত আব্বাস হাওলাদার’র স্ত্রী মোসা. ফাতেমা বেগম বাদী হয়ে ৩৪ জনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে শ্যালিকার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করায় জামাতা সজিব (৩৬) এর বিরুদ্ধে শ্বাশুড়ী ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. দাউদ বিজ্ঞ আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ আদালত দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD