সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে ২ ইটভাটা ম্যানেজারকে দন্ড

বরিশালে ২ ইটভাটা ম্যানেজারকে দন্ড

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় দুটি ইটভাটার ম্যানেজারকে ১ বছরের কারাদন্ড অন্যথায় ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার উপজেলার মেসার্স এম আর বি ব্রিকস ও মেসার্স আলিফ ব্রিকস এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া জানান, বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় মেসার্স এম আর বি ব্রিকস এর ম্যানেজার মো: কবির মোল্লাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।

একই অভিযোগে মেসার্স আলিফ ব্রিকস এর ম্যানেজার আ: রাজ্জাক হাওলাদারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD