শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে দিনব্যাপী অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন

ঝালকাঠিতে দিনব্যাপী অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন

Sharing is caring!

রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ এ স্লোগানে ঝালকাঠির রাজাপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ের ওপর দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিক এ ওরিয়েন্টেশনে অংশ নেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার।

ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহম্মুদ রাসেল ও পিরোজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD