বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
সিরিজ বোমা হামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিরিজ বোমা হামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Sharing is caring!

২০০৫ সালের ১৭আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় অভিযুক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বেল্লাল মিয়া (৩৬)ওরফে রুবেল কে পটুয়াখালীর আলীপুর থেকে জেলা পুলিশের সহায়তায় এন্টি টেরোরিজম ইউনিট গ্রেফতার করেছে।

রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে বেল্লাল মিয়াকে গ্রেফতার করা হয় বলে পটুয়াখালী পুলিশ সুপার নিশ্চিৎ করেছেন।

গ্রেপ্তারকৃত আসামী বেল্লাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)র সদস্য। বেল্লাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নুরুল আলম মোয়াজ্জেম এর ছেলে।

সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানায়- ঘটনার পর বেল্লাল আত্মগোপনে চলে যায়। এরপর ২০১৯সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় রাজমিস্ত্রীর কাজ নেয়। এরপর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্ট্রি টেরোরিজম ইউনিট এর সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখার পর সোমবার দিনগত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, বোমা হামলার পর খাগড়াছড়ি থানায় একটি মামলায়ে জেএমবির ৯সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড হয়। এরমধ্যে ৮জন আগেই জেলখানায় বন্দি ছিল এবং বেল্লাল পলাতক ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD