সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে হামলায় নিহত-১

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে হামলায় নিহত-১

Sharing is caring!

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শালিস মিমাংসার মধ্যেই বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারে নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের উপর হামলা চালায়। এতে সে গুরুতর জখম হয়।

পরে নুরুল ইসলামকে রাত ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD