বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
পটুয়াখালীতে রেস্টুরেন্টে র‍্যাবের অভিযান 

পটুয়াখালীতে রেস্টুরেন্টে র‍্যাবের অভিযান 

Sharing is caring!

পটুয়াখালীর হোটেল সি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে র‍্যাব-০৮।

লাইসেন্স ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে ম্যানেজার কাজী বাচ্চুকে আটক করা হয়েছে। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। কাজী বাচ্চুকে বিশুদ্ধ খাদ্য আদালত, পটুয়াখালীর বিচারক মো. আমিরুল ইসলাম নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন। বাচ্চু কলাপাড়া উপজেলার গোলবুনিয়া এলাকার মৃত হারিজ আহম্মেদের ছেলে।

অভিযান পরিচালনাকালে পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শারমিন সুলতানাসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD